আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদরাসা, নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়নের আজকিতলার একটি গুরুত্বপূর্ণ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে ছাত্র-ছাত্রীরা শিক্ষা লাভ করে দেশে এবং বিদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

প্রতিষ্ঠানটির জন্যে একটি চারতলা ভবন সরকার নির্মাণ করেন, যা ছাত্র-ছাত্রীদের শিক্ষা অর্জনে অনেক সুবিধা তৈরি করেছে।

শিক্ষার্থীদের জন্য সুবিধাসমূহ:
আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদরাসা, একটি ইসলামিক প্রতিষ্ঠান যা ছাত্র ছাত্রীদের নৈতিক মূল্যবোধ এবং কর্ম জীবনের সফলতার কাজ করে যাচ্ছে।

দক্ষিণ এশিয়ার স্বাধীন বাংলাদেশ নামক ভূ খণ্ডে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সবুজ ছায়া ঘেরা আজকিতলা গ্রামে আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদরাসাটি অবস্থিত। এই মাদ্রাসা ১৯৭৫ ইং সালে প্রতিষ্ঠিত। আরও পড়ুন

