আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদরাসা

Azkitala HMA Ali Dakhil Madrashah

EIIN : 112870 Madrasah Code: 11482
e-mail: akmkhorsidalom@gmail.com

প্রতিষ্ঠান পরিচিতি

আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদরাসার ভবন।

প্রতিষ্ঠানের ইতিহাস:

আমরা মুসলিম জাতী, ইসলাম আমাদের প্রাণের ধর্ম, আল কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবি মহামানব হজরত মোহাম্মদ (সা:) আমাদের প্রিয় নবি ও রাসুল, তিনি মানবজাতিকে হেদায়াতের পথ প্রদর্শনের জন্য মহান রাব্বুল আলামিনের কুদরতি মুখ নিসৃত বানী মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন দারুল আরকাম। সেই দারুল আরকামের পথ ধরেই সারাবিশ্বে প্রতিষ্ঠিত হতে থাকে দ্বিনি শিক্ষার কেন্দ্র মাদ্রাসা, আর তারই ধারা বাহিকতায় পূর্ব এশিয়ার স্বাধীন বাংলাদেশ নামক ভূ খণ্ডে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সবুজ ছায়া ঘেরা আজকিতলা গ্রামে প্রতিষ্ঠিত হয় একটি দ্বিনি শিক্ষা কেন্দ্র মাদ্রাসা।

বর্তমান ডিজিটাল যোগের প্রায় ৫যুগ র্পূবে আজকিতলা গ্রামের সর্বস্তরের জনগণের মনের ইচ্ছা প্রকাশ পেতে শুরু করে একটি মাদ্রাসা প্রয়োজন । আর সেই প্রয়োজন বাস্তবে রূপ দেওয়ার জন্য তৎকালীন গ্রামের যুবক এবং বয়স্ক শ্রেণির লোকজনের পরামর্শ করে মাদ্রাসা কোথায় করা যায় জমি কোথায় পাব? লোকজনের আলোচনা এক পর্যায়ে এমন একজন লোকের কানে পৌঁছে যিনি ছিলেন বিশাল মনের অধিকারী যাকে আল্লাহ মানব সহায়ের গুনে গুণান্বিত করেছিলেন এবং নবি প্রেমের প্রেমিক হিসাবে গড়ে উঠেছিলেন । বিশিষ্ট দানবীর নামে পরিচিতি লাভ করেন। তিনি হলেন মরহুম আলহাজ আক্কাছ আলী খন্দকার সাহেব। তার কানে আলোচনা পৌঁছতেই তিনি অকুণ্ঠ চিত্তে বলেন মাদ্রাসা করার জন্য যত জমি প্রয়োজন আমি দিব এবং ঘর দরজা যা লাগে আমি দিব।

১৯৭৫ সালে শুরু হয় পথ চলা। করা হয় একটি মাদ্রাসা। পরিচালনার দায়িত্ব দেয়া হয় মাও : মো: আ: আজিজ সাহেব। উনার ওফাতের পর দায়িত্ব প্রাপ্ত হন জনাব খন্দকার মো: আকবর আলী মোল্লা সাহেব। তার পর হাফেজ বিল্লাল উদ্দিন সাহেব, মাও: জালাল উদ্দিন সাহেব সহ আরো অনেক আলেম গণ দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে দায়িত্ব পালন করেন আলহাজ হজরত মাও: মো: তমিজ উদ্দিন সাহেব(র) তখন নাম করন করা হয় আজকিতলা আজিজুল উলুম মাদ্রাসা। সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন জনাব আলহাজ সামসুদ্দিন বিএসসি সাহেব(র)।

১৯৮৩ সালে মাদ্রাসাটি সরকারি করণের লক্ষ্যে এলাকার যুবক ও বয়স্ক শ্রেণির লোকজন জনাব আলহাজ আকবর আলী গাজি সাহেবের সভাপতিত্বে মাদ্রাসার মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব আ: হাই গাজি সাহেবের প্রস্তাবনায় মাদ্রাসার নাম আজকিতলা হাফেজ মোল্লা আক্কাছ আলী দাখিল মাদ্রাসা নাম করন ও সকল স্থাবর অস্থাবর সকল সম্পত্তি উক্ত মাদ্রাসার নামে চালানোর জন্য সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন।

সুপারিনটেন্ডেন্ট এর বাণী

দক্ষিণ এশিয়ার স্বাধীন বাংলাদেশ নামক ভূ খণ্ডে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সবুজ ছায়া ঘেরা আজকিতলা গ্রামে আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদরাসাটি অবস্থিত। এই মাদ্রাসা ১৯৭৫ ইং সালে প্রতিষ্ঠিত। আরও পড়ুন

নামাজের সময়সূচি

cross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram